1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে

শিরোপা জয়ের চমক দেখালেন-গুজরাট

জনগণের বাণী ডেস্ক:
  • প্রকাশিতঃ রবিবার, ২৯ মে, ২০২২

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মঞ্চে গুজরাট টাইটান্স।আর প্রথমবার অংশ নিয়েই শিরোপা নিজেদের করে হার্দিক পান্ডিয়ার দল। আহমেদাবাদের ফাইনালে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সহজ জয়ে আইপিএল শিরোপা জিতলো হার্দিক, রশিদ খান, ডেভিড মিলাররা।এবারের আইপিএলের শুরুতেও কেউ সম্ভাব্য চ্যাম্পিয়নের নাম হিসেবে ভাবেনি হার্দিক পান্ডিয়ার দলকে।দলে ঠিক তারকার মেলা নেই।বড় নাম খুঁজতে গেলে এক রশিদ ছাড়া কার উপরই বা ভরসা করবে দল ? মিলার নাকি হার্দিক ? মিলারকে তো দলে টানা নিয়েই হলো কত নাটক।আর হার্দিক খেলার মধ্যে নেই অনেকদিন।বাকী যারা আছেন শুভমান গিল, ম্যাথু ওয়েড কিংবা লোকি ফার্গুসন; নিশ্চিতভাবেই তারা ভালো প্লেয়ার, কিন্তু ম্যাচ উইনার কই ?এমন সব আলোচনা নিয়েই আইপিএলের মঞ্চে প্রথমবার পা গুজরাট টাইটান্সের।সেখান থেকে রাউন্ড লিগের গ্রুপ পর্যায়ে ১৪ ম্যাচের ১১টিতেই জিতে শীর্ষ দল হিসেবে সবার আগে প্লে অফে জায়গা নিশ্চিত করলো দলটি।ফাইনালে ওঠার প্রথম সুযোগেই এই রাজস্থানকে হারিয়েই শিরোপার লড়াইয়ের জন্য নিজেদের জায়গা নিশ্চিত করলো।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT