1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাব। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে পলাশ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক নুরে আলম রনি, যুগ্ম সম্পাদক আল আমিন মিয়া, সহ-সম্পাদক মাহবুব সৈয়দ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন, কার্যনির্বাহী সদস্য মো: আশাদ উল্লাহ মনা, মো: আক্তারুজ্জামান, জাহিদুল ইসলাম, সদস্য নাজমুল হক মনি, পারভেজ আহমেদ, রাসেল আহমেদ, বেলায়েত হোসেন, আল আমিম মুন্সি প্রমুখ।

পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরে আলম রনি বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত মাতৃভাষা বাংলা। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা সেই সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT