1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান

পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নরসিংদীর পলাশে পূর্ববিরোধের জেরে মো. ইমরান আরাফাত (২২) নামে এক যুবককে ধারালো চাপাতি, রামদা ও লাঠিসোঁটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর সঙ্গে থাকা একটি স্মার্টফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেছেন তাঁর মা ফাতেমা বেগম।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুর আনুমানিক দেড়টার দিকে পলাশ বাজারসংলগ্ন শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে পাকা সড়কে এ ঘটনা ঘটে।

আহত ইমরান বর্তমানে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী আরাফাতের মা ফাতেমা বেগমের বলেন৷ তাঁর ছেলে আরাফাতের সঙ্গে পূর্ববিরোধের জেরে কয়েকজন যুবক বিভিন্ন সময় বিরূপ আচরণ করে আসছিলেন। এর ধারাবাহিকতায় আজ দুপুরে পলাশ বাজার থেকে বাড়ি ফেরার পথে একদল যুবক তাঁর ছেলের পথরোধ করেন।

তিনি বলেন, এ সময় অভিযুক্তদের মধ্যে আরিফুল ইসলাম চাপাতি দিয়ে ইমরানের কানের নিচে কোপ দেন। শাকিল নামে আরেকজন রামদা দিয়ে তাঁর ডান পায়ের কাফের কাছে আঘাত করেন। পরে অন্যরা রড ও লাঠি দিয়ে মারধর করলে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। হামলার একপর্যায়ে ইমরানের পকেটে থাকা আনুমানিক ১৫ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন এবং নগদ পাঁচ হাজার টাকা নিয়ে যাওয়া হয়। ছেলের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁকে হত্যার হুমকি দিয়ে চলে যান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজন আহত ইমরানকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভুক্তভোগীর মা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT