
নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার ডাংগা বাজারে ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রধান কার্যালয়টির শুভ উদ্বোধন করেন পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভূইয়া মিল্টন।
এসময় ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মোঃ আলম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন চিশতিয়া, ডাংগা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম শাহীন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ শামসুজ্জামান খান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কিরণ মিয়া, ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনিরউজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক মোঃ এমরান হোসেন, ডাংগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মামুন আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মোঃ স্বপন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হালিম মিয়া, ডাংগা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক নাদিম মাহমুদসহ স্হানীয় বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নতুন কার্যালয়টি স্থানীয় পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও নেতাকর্মীদের মধ্যে যোগাযোগের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।