1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

নরসিংদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী পলাতক, হত্যার অভিযোগ স্বজনদের

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
নরসিংদীতে মেঘলা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে শ্বশুরবাড়ির লোকজন মেঘলাকে হত্যা করেছে। ঘটনার পর থেকেই তার স্বামী পলাতক রয়েছেন।
নিহত মেঘলা আক্তার (২২) পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কাজৈর গ্রামের বালু ব্যবসায়ী ইব্রাহিমের ছেলে রাজুর স্ত্রী ও একই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। নিহতের রায়হান (৩) নামে এক ছেলে রয়েছে।
‎নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে উপজেলার ডাংগা ইউনিয়নে কাজৈর গ্রামে ঘটনা ঘটেছে । মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে পরিবারের দাবি। তারা জানান, বিয়ের পর থেকেই মেঘলাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।
‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
‎পলাশ থানা অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এখনো পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ থানায় দায়ের করা হয় নি ।
‎এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনদের পক্ষ থেকে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT