1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

নরসিংদী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার পাঁচটি আসনেই বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলার ছয়টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

​ঘোষিত ফলাফল অনুযায়ী বিজয়ী প্রার্থীরা হলেন:
​নরসিংদী-১ (সদর): বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি খায়রুল কবির খোকন ১ লাখ ৬০ হাজার ৬৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. ইব্রাহিম ভূঞা (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯২ হাজার ৯৩০ ভোট। এ আসনে ভোট কাস্টিং হার ৫৮.৮২%।

​নরসিংদী-২ (পলাশ): বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান ৯২ হাজার ৩৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত আমজাদ হোসেন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৫৫ হাজার ১৬১ ভোট।

​নরসিংদী-৩ (শিবপুর): জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী ধানের শীষ প্রতীকে ৮১ হাজার ৪১৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফ-উল-ইসলাম মৃধা (হাঁস) পেয়েছেন ৪৫ হাজার ৪০১ ভোট।

​নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব): সাবেক সংসদ সদস্য সরদার শাখাওয়াত হোসেন বকুল ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট পেয়ে বড় জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. জাহাঙ্গীর আলম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭৬ হাজার ৪৪৫ ভোট।

​নরসিংদী-৫ (রায়পুরা): বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের তাজুল ইসলাম পেয়েছেন ৪৩ হাজার ৬৮২ ভোট।

​নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে এই ফলাফল ঘোষণা করা হয়েছে। এদিকে বিএনপির প্রার্থীদের এই বিশাল জয়ে জেলাজুড়ে আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় করছেন দলীয় নেতাকর্মীরা।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT