1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান

নরসিংদীতে মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি স্মরণে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

“ক্রীড়াই শক্তি-ক্রীড়াই বল–মাদক ছেড়ে খেলতে চল “– এই স্লোগান নিয়ে — নরসিংদীর পলাশে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি স্মরণে মাসব্যাপী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর ) বিকেলে উপজেলার ডাংগা ইউনিয়নের ইসলামপাড়া বল্লা স্পোর্টিং ক্লাব আয়োজিত এ.কে.খান বালুর মাঠে এ অনুষ্ঠিত হয়।

খেলায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি ও ডাংগা আন্তর্জাতিক ইসলামী মহা-সম্মেলনের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরউজ্জামান মনিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইজি ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ডাংগা আন্তর্জাতিক ইসলামী মহা-সম্মেলনের সভাপতি মোঃ ইছাদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাংগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ শামসুজ্জামান খান, ডাংগা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ এমরান হোসেন,পলাশ থানা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ আমানউল্লাহ,সদস্য সচিব আরিফুল ইসলাম,ডাংগা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম আল মাসুম, ডাংগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মামুন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক স্বপন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হালিম মিয়া প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ডাংগা ইউনিয়ন  ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নাদিম মাহমুদ, ছাত্রদল নেতা মোঃ লিটন মিয়া, মোঃ জিহাদ ওসমান ও যুবদল নেতা মিজানুর রহমান রুবেল।

ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে কাজির চর একাদশকে পরাজিত করে ইসলামপাড়া বল্লা স্পোর্টিং ক্লাব জয় লাভ করেন। এসময় খেলায় হাজারো ক্রীড়া প্রেমীর উপস্থিতিতে আনন্দ ছড়িয়ে পড়ে চারপাশে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT