1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান

পলাশে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

নরসিংদীর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এম এ কাইয়ুমের আয়োজনে বিএনপি সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামণা করে বিশেষ দোয়া মোনাজাত ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামে যুবদল নেতা কাইয়ুমের নিজ বাড়িতে এই স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

ডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম শাহিনের সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ থানা বিএনপির সহ- সভাপতি কানিজ ফাতেমা, মহিল দলের সভাপতি আয়শা আক্তার চম্পা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রোমান, ডাংগা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নাদিম মাহমুদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক স্বপন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হালিম মিয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ। স্মরণ সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামণা করে বিশেষ দোয়া করা হয়, একই সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের পিতা মাতার জন্য দোয়া করা হয়।

দোয়া মোনাজাত শেষে সকলের মাঝে তবারক বিতরণ করেন নেতৃবৃন্দরা।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT