1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান

ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান

  • প্রকাশিতঃ রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২(পলাশ) আসনের ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান।

গতকাল রাতে নরসিংদী-২(পলাশ) নির্বাচনী এলাকার ডাংগা ইউনিয়নের হাসানহাটা গ্রামের দেবালে ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরউজ্জামান মনিরের আয়োজনে এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

এ সময় ড. মঈন খান বলেন, এ দেশের মানুষ গণতন্ত্র, কথা বলার স্বাধীনতা ও ভোটের অধিকার চায়। দীর্ঘ ২০ বছর ধরে এ দেশের মানুষ সঠিকভাবে ভোট দিতে পারেনি।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ইচ্ছেমতো পছন্দের প্রার্থীদের ভোট দিতে হবে। বিএনপি উদার গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, কোনো চরমপন্থার রাজনীতিতে বিশ্বাস করে না।

তাই উদারনীতির গণতন্ত্র প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা,ডাংগা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম শাহীন ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রোমানসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

পরে ডাংগা ইউনিয়নের ভিরিন্দায় পলাশ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইজি ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইছাদ চৌধুরীর আয়োজনে ও ডাংগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ শামসুজ্জামান খানের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবেও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT