1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ৪ মার্চ, ২০২৬

বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৯১ সালে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে নরসিংদী থেকে পাঁচটি আসন লাভ করে বিএনপি। এবারের নির্বাচনেও তারেক রহমানের নেতৃত্বে নরসিংদী থেকে পাঁচটি আসনে জয়লাভ করে বিএনপি।

পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদীর পলাশে উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ রবিবার পলাশ থানা সদর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী -২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান এ কথা বলেন ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন , নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল , নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন,নরসিংদী জেলা পুলিশ সুপার আবদুল্লাহ- আল -ফারুক ও খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এড.রোকসানা খন্দকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার এবং সঞ্চালনায় ছিলেন ও পৌর বিএনপি’র সভাপতি মো. আলম মোল্লা। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক,যুগ্ন সম্পাদক বাহাউদ্দিন উদ্দিন ভূঁইয়া মিল্টন , পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT