1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

বইমেলায় আমিরুল হাছানের কাব্যগ্রন্থ ‘নিয়তির চন্দ্রবিন্দু’

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

একুশে বইমেলা-২০২৩ এ প্রকাশ হয়েছে কবি আমিরুল হাছানের তৃতীয় একক কাব্যগ্রন্থ ‘নিয়তির চন্দ্রবিন্দু’। বইটি প্রকাশ করেছে কবিতাচর্চা প্রকাশনা। মেলার চব্বিশ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। এর প্রচ্ছদ এঁকেছেন চারু পিন্টু।

কবি আমিরুল হাছানের কবিতায় উঠে আসে জীবনের নানামাত্রিক স্বপ্ন-বাস্তবতা,প্রেম-প্রণয় ও প্রত্যাশার এক অবারিত বোধের জগত। যেখানে আত্মবোধন ও পরমের সঙ্গে একাত্বতা ও বিলীন হয়ে যাওয়ার আকুতি তার কবিতাকে দিয়েছে প্রাণশক্তি।

তিনি একজন ভাবপ্রবণ কবি সত্তা। নতুন কবিতার বই নিয়তির চন্দ্রবিন্দুর কবিতাগুলোতে স্বভাবজাত আবেগ-অনুভূতির মহাসমাবেশ ঘটাতে চেয়েছেন। যেখানে স্বপ্ন ও বাস্তবতা স্থির বিন্দুতে মিলিত হয়। আধ্যাত্মিকতা ও গুরুবাদী দর্শনের বহিঃপ্রকাশ রয়েছে কবিতার চরণে চরণে।

বইটির প্রকাশক বদরুল হায়দার বলেন,মেলায় বইটি আসার পর থেকেই পাঠকের বিপুল সাড়া পাচ্ছি। কবিতা তো জীবনবোধের নান্দনিক প্রকাশ।কবি আমিরুল হাছানের ‘নিয়তির চন্দ্রবিন্দু’র প্রতিটি কবিতা যেন এক-একটি আখ্যান। যেখানে মধ্যবিত্ত জীবন, দ্রোহ-দহন, প্রেম-অভিমান, বিষণ্ণতা কিংবা স্বপ্নের স্পষ্ট অথচ স্বকীয় উচ্চারণ। কবিতাগুলো দিয়ে কবি যেতে চেয়েছেন জীবনের আরও গভীরে।

লেখক আমিরুল হাছান বলেন,আমার তৃতীয় কবিতার বই ‘নিয়তির চন্দ্রবিন্দু’ প্রকাশ হওয়ার পর থেকে পাঠকের ভালো সাড়া পাচ্ছি। এই বইয়ের দুই-একটি লেখাও যদি কারো ভাবনা ও বোধের জগতকে এতটুকুও স্পর্শ করে তাহলে আমার প্রচেষ্টা সার্থক হবে।

চট্টগ্রামের ফরেস্ট্রি সাইন্স অ্যান্ড টেকনোলজি ইন্সটিটিউট থেকে পড়াশোনা শেষে কবি আমিরুল হাছান বর্তমানে কর্মরত আছেন সরকারের বন বিভাগে। এর আগে গত বছর ‘স্মৃতির পাতায় মুক্তিযুদ্ধ’ নামে একটি বইয়ের সম্পাদনার পাশাপাশি আমিরুল হাছানের ‘আদবের নাগর’ ও ‘বিলুপ্ত করো বিলাপ’ নামে দুইটি কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT