1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান

গণভোটের প্রচারণায় পলাশে ভোটের গাড়ি

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে গণভোটের বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দেশব্যাপী প্রচারণায় নেমেছে বিশেষায়িত যান ‘সুপার ক্যারাভান’। এই প্রচারণার অংশ হিসেবে শনিবার (২৪ জানুয়ারি) বেলা তিনটায় নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল শহরের পলাশ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করে ‘ভোটের গাড়ি’।

এরপর সন্ধ্যা পর্যন্ত গণভোটের প্রচারণায় বিভিন্ন প্রদর্শনী দেখানো হয়।
এ সময় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান ও পলাশ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বলেন, ‘ক্যারাভান থেকে আগামী সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের ওপর প্রস্তাবিত গণভোটের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও এর তাৎপর্য জনসাধারণের সামনে তুলে ধরা হয়েছে। আধুনিক প্রযুক্তি ও তথ্য-সংবলিত ক্যারাভানটি নাগরিকদের ভোটাধিকার এবং রাষ্ট্রীয় সংস্কারের বিষয়ে সচেতন করতে সারা দেশে পরিভ্রমণ করছে।
পলাশে এই বিশেষ প্রচারণা কার্যক্রমে অংশগ্রহণ করতে এবং নির্বাচন ও গণভোট-সংক্রান্ত বিভিন্ন তথ্য জানার জন্য বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT