1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকরী ভূমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাসরুর খান, উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার, সমাজ সেবা অফিসার মাছুম আহমেদ, পলাশ থানার সেকেন্ড অফিসার মোঃ রাকিব, পলাশ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাহাঙ্গীর কবির, পৌর বিএনপির সভাপতি মোঃ আলম মোল্লা, পলাশ উপজেলা এনসিপির সমন্বয়ক সাইদুল ইসলাম রাকিব, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ এর নরসিংদী জেলার আহব্বায়ক আব্দুর রহীম কাশেমী প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ বলেন, নির্বাচন সুষ্ঠ করার লক্ষ্যে অবৈধ অস্ত্র ও মাদক নির্মুল রোধে মাঠে আমরা কাজ করছি। অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে আরো কঠোর ও সচেতনভাবে কাজ করার নির্দেশ দেন। তিনি আরো বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। উপজেলার প্রতিটি নাগরিক যেন নিরাপদে বসবাস করতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।মাদক, অস্ত্র, ইভটিজিং ও সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT