1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

ঘোড়াশাল ময়েজউদ্দিন সেতুর অ্যাপ্রোচ সড়কে ধস

মোঃখায়রুল ইসলাম
  • প্রকাশিতঃ রবিবার, ১৯ জুন, ২০২২

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত শহীদ ময়েজউদ্দিন সেতুর অ্যাপ্রোচ সড়কে ভাঙন দেখা দিয়েছে। গত দুইদিনের অবিরাম বর্ষণে এ ধস।সেতুর পূর্ব পাশের সড়কে ১০ থেকে ১৫ ফুট গর্ত হয়ে মাটি ও ব্লক ধসে গেছে। এতে সড়ক ও সেতু যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা।রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির ধসে যাওয়া অংশে ইট ও বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া লাল পতাকা দিয়ে জায়গাটি আটকে রাখা হয়েছে।গত শুক্রবার ও শনিবারের বৃষ্টিতে এ ভাঙন দেখা দেয়। আজও এ ভাঙন দেখা গেছে।এই সড়ক দিয়ে প্রতিদিন সিলেট, নরসিংদী, ঢাকা ও গাজীপুর জেলার প্রায় কয়েক হাজার যানবাহন চলাচল করে।সড়কটির অটোরিকশা চালক মো. মজিবুর রহমান জানান, দুইদিনের বৃষ্টিতে এ সড়কের একটি অংশ ধসে যাওয়ায় অনেকটা ঝুঁকি নিয়ে যাত্রী বহন করে যাচ্ছি। এছাড়া এই অংশের সড়ক বাতিও অকেজো হয়ে আছে। তাই রাতের বেলা বেশি ঝুঁকি।ইতোমধ্যে এই সংযোগ সড়কটি ভারী যানবাহনের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে বলেও জানান তিনি।রাস্তাটি দ্রুত সংস্কারের ব্যবস্থা না নিলে এই বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই দ্রুত এই সেতুর সংযোগ সড়ক সংস্কার ও মেরামতের দাবি জানিয়েছে এলাকাবাসী।নরসিংদীর সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলী হামিদুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা বালুর বস্তা ফেলে ভাঙনটি রোধ করার চেষ্টা করছি। মেরামতের কাজও শুরু করা হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT