1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

উৎপাদনে ফিরলো পায়রা বিদ্যুৎকেন্দ্র

জনগণের বাণী ডেস্ক:
  • প্রকাশিতঃ সোমবার, ১ জুলাই, ২০২৪

পটুয়াখালীর পায়রা বিদ্যুৎকেন্দ্র আবার পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু করেছে। এই কেন্দ্রের বন্ধ থাকা ৬২২ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিট সোমবার বিকেল ৪টা ৪০ মিনিট থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে।

এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। রক্ষণাবেক্ষণের জন্য গত ২৫ জুন থেকে ইউনিটটি বন্ধ ছিল।

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা এক হাজার ২৪৪ মেগাওয়াট। পুরো ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ায় লোডশেডিং কমবে বলে আশা সংশ্লিষ্টদের।

বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে গঠিত বাংলাদেশ-চায়না পাওয়া কোম্পানি (বিসিপিসি) পটুয়াখালীর পায়রায় এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করে। বিদ্যুৎকেন্দ্রটিতে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (এনডব্লিউপিজিসিএল) এবং চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সমান অংশীদারিত্ব রয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT