1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে

ভাঙচুরের পর ধানমন্ডি ৩২ নম্বরে আগুন দিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা

জনগণের বাণী ডেস্ক:
  • প্রকাশিতঃ বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ ছাত্র-জনতার ঢল নেমেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় আওয়ামী ফ্যাসিবাদবিরোধী নানা স্লোগান দিতে দিতে ধানমন্ডির ৩২ নম্বরে ছাত্র-জনতার ঢল নামে।

এ সময় ৩২ নম্বরের বাড়িতে ঢুকে পড়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সরেজমিনে ছাত্র-জনতার অনেককে দরজা-জানালা খুলে ফেলতে ও ভবনের ইট খুলে নিতে দেখা যায়। পরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা রাত ১০টা ২০ মিনিটের দিকে সেখানে আগুন ধরিয়ে দেয়।

এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা শেখ মুজিব ও শেখ হাসিনা বিরোধী নানা স্লোগানও দেন। তাদের স্লোগান দিতে শোনা যায়, ‘মুজিববাদের আস্তানা গুঁড়িয়ে দাও গুঁড়িয়ে দাও, বাকশালীদের আস্তানা এ দেশে হবে না, ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।’ তারা আরও স্লোগান দেয়, ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, শেখ হাসিনার বিচার চাই।

এর আগে, বুধবার বিকাল থেকেই বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশে জড়ো হতে থাকে। পরে রাত ৮টার দিকে সেখানে বিক্ষুব্ধ ছাত্র-জনতার ঢল নামে। একপর্যায়ে তারা গেট ভেঙে ৩২ নম্বরের বাড়িতে ঢুকে পড়ে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT