1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম

ক্রেতার অভাবে সাগরে ভাসছে রাশিয়ার তেলবাহী জাহাজ

জনগণের বাণী ডেস্ক:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

ইউক্রেনে হামলার পর রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা বিশ্ব। এতে রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি জ্বালানিখাতও বেকায়দায় পড়েছে। বিক্রি কমে গেছে রাশিয়ার জ্বালানি তেল। এমন পরিস্থিতিতে জ্বালানি বিশ্লেষণ সংস্থা ভোরটেক্স জানিয়েছে, ৬০ কোটি ২০ লাখ ব্যারেল তেল নিয়ে রাশিয়ার বেশ কিছু জাহাজ সাগরে ভাসছে। ক্রেতা সংকটে এগুলোর বেশির ভাগই বিক্রি হচ্ছে না। রাশিয়ার সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানায়। রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়ন এখনো একমত হতে পারেনি। কিন্তু রাশিয়ার তেলের ক্রেতা খুঁজে না পাওয়ার অন্যতম কারণ হলো ভবিষতে নিষেধাজ্ঞার ভয়। ভোরটেক্স জানায়, সাগরে রাশিয়ার জ্বালানি তেলের পরিমাণ যুদ্ধ শুরুর আগের তুলনায় তিনগুণ বেড়েছে।হস্টন ভিত্তিক জ্বালানি বিশ্লেষক ক্লে সিগল বলেন, খবরে বলা হচ্ছে রাশিয়ার তেল রপ্তানি শক্তিশালী অবস্থানে রয়েছে। কিন্তু বাস্তাব চিত্র তা নয়। কারণ সমুদ্রে রাশিয়ার বিপুল পরিমাণ তেল জমে যাচ্ছে। তিনি বলেন, সাগরে রাশিয়ার তেল নিয়ে যেসব জাহাজ ভাসছে তার ১৫ শতাংশের নির্দিষ্ট গন্তব্য নেই। জানা গেছে, রাশিয়ার অধিকাংশ তেল এশিয়া যাচ্ছে, বিশেষ করে চীন ও ভারতে। তাছাড়া রাশিয়ার তেলের একটা অংশ এখনো ইউরোপে যাচ্ছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT