1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান নরসিংদীর পাচঁদোনায় দুর্বৃত্তদের হামলায় ক্র্যাবের ১০ সাংবাদিক আহত নরসিংদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী পলাতক, হত্যার অভিযোগ স্বজনদের নরসিংদী-২ (পলাশ) আসনে প্রচারণায় ব্যস্ত ড. মঈন খান পলাশে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত গণভোটের প্রচারণায় পলাশে ভোটের গাড়ি ধানের শীষে ভোট দিলে,এলাকার উন্নয়ন হবে-মাসুম

নরসিংদীতে ৮ মামলার আসামীকে গুলি ও কুপিয়ে হত্যা

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

নরসিংদী পৌর শহরে রিজভী (৩৫) নামে ৮ মামলা আসামীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৩০ জুন) রাত সারে ১০টার দিকে পৌর শহরের পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রিজভী পৌর শহরের বীরপুর এলাকার জয়নাল আবেদীন এর ছেলে। তিনি রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিসের ব্যবসা পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকায় সন্ত্রাসী তৈয়ব ও তার পরিবারের উপর হামলা চালাতে যায় রিজভী ও তার দলবল। এসময় গলির রাস্তায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উত্তেজনার এক পর্যায়ে এলোপাতাড়ি গুলি ও কুপিয়ে রিজভীকে হত্যা করে পালিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানায়, সন্ত্রাসী তৈয়ব ও তার পরিবারের উপর পরিকল্পিত হামলা করতে ব্রাহ্মন্দী এলাকায় আসে রিজভী ও তার দল। এসময় পাল্টা হামলার শিকার হয়ে নিহত হয় রিজভী। রিজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় অন্তত ৮টি মামলা রয়েছে। এসময় ঘটনাস্থল থেকে বেশ কিছু ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT