1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

নরসিংদীর মাধবদীতে অর্ধশতাধিক দোকান আগুনে পুড়ে ছাই

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

নরসিংদীর মাধবদী বাজারের মুড়িপট্টিতে বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধশতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার ( ৪ জুলাই) ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। পরে ফায়ারসার্ভিসকে খবর দিলে নরসিংদী, মাধবদী ও পলাশ ফায়ারসার্ভিসের ৫ টি ইউনিটের দেড় ঘন্টার প্রচেষ্টায় সকাল সাড়ে ৬ টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হোন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আগুন এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যে তা বাজারের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছড়িয়ে পড়ে। একটি স্বর্ণের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগে থাকতে পারে। আগুন দেখা দিলে ফায়ারসার্ভিসকে খবর দিলে প্রায় ২ ঘন্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে স্বর্ণ, প্লাস্টিক, স্যানিটারি দোকানসহ ৫০ এর অধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপপরিচালক শিমুল মোহাম্মদ রফি বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে ফায়ারসার্ভিসের ৫ টি ইউনিটের দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে ৪০ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনরকম হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতি নিরুপণ করা হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT