1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান

পলাশে চাঁদার জন্য নির্মাণাধীন সিমেন্ট কারখানায় হামলা ভাঙচুর, আহত ৭

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

নরসিংদীর পলাশে চাঁদা না পেয়ে নির্মাণাধীন একটি সিমেন্ট কারখানায় হামলা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। এতে হামলায় আহত হয়েছে কারখানার অন্তত ৭ শ্রমিক। এছাড়া লুট করা হয়েছে ল্যাপটপ, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নে নিমার্ণাধীন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানার ড্রেজারে এই হামলার ঘটনা ঘটে। এদিকে হামলার খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও কারখানাটির কর্মকর্তারা জানান, বেলা ১২ টার দিকে হঠাৎ করে নদী পথে ২টি ট্রলারে করে ২৫ থেকে ৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে কারখানার পাশের ড্রেজারে হামলা চালায়। সেখানে শ্রমিকদের ৬ টি কক্ষে ঢুকে হামলাকারীরা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে মোবাইল, ল্যাপটপ ও গুরুত্বপুর্ণ মালামাল লুট করে নিয়ে যায়।

এ সময় বাধা দিতে গেলে ড্রেজারের ৭ জন শ্রমিক আহত হয়। লুটপাটের পর হামলাকারীরা পুণরায় ট্রলারে করে চলে যায়। পরে খবর পেয়ে পলাশ থানা পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে।

নিমার্ণাধীন কনফিডেন্স সিমেন্ট কারখানার সহকারি ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মাহবুর রহমান জানান, ২০২২ সাল থেকে কারখানাটির নির্মাণ কাজ শুরু হয়। যেখান থেকে ঘন্টায় ২৫০ মেট্টিকটন সিমেন্ট উৎপাদন হবে।

কারখানাটিতে দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু সন্ত্রাসী বাহিনী চাঁদা দাবি করে আসছে। তাদের চাঁদা না দেওয়ায় দিনে দুপুরে এমন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর থেকে সবার মাঝে ভয়ভীতি কাজ করছে।

পলাশ থানার ওসি মনির হোসেন জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT