1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

নরসিংদীর সদর উপজেলার দগরিয়া রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

সোমবার (৩০ জুন) বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের প্রবাসফেরত আমিনুল ইসলাম জজ মিয়া (৪৮) এবং তার স্ত্রী আকলিমা বেগম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দম্পতি উপজেলার সাহেপ্রতাব এলাকার একটি কলেজে তাদের ছেলের খোঁজখবর নিতে এসেছিলেন। ছেলের সঙ্গে দেখা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে চিনিশপুর ইউনিয়নের দগরিয়া রেলক্রসিং পার হওয়ার সময় নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেসের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আওলাদ হোসেন জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT