1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

স্কুল ছাত্রীর ধূমপানের ভিডিও ভাইরাল, চার শিক্ষার্থী বহিষ্কার

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বুধবার, ১৮ মে, ২০২২

গাজীপুরের টঙ্গীতে স্কুল ড্রেস পরে ধুমপানের অভিযোগে চার ছাত্রী কে স্কুল থেকে বহিষ্কার করেছে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।গত রমজান মাসে কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে গিয়ে সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের ৮ম শ্রেনীর শিক্ষার্থীরা এ ঘটনা ঘটায়। ঘটনাটি ফেইসবুক ভাইরাল হলে স্কুল কতৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার নজরে আসে।রমজান মাসে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ম শ্রেণির চার ছাত্রী স্কুলের পাশে আউচপাড়ায় একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে যায়। কোচিং সেন্টারের পাশের গলিতে দাঁড়িয়ে স্কুল ড্রেস পরা অবস্থায় ধুমপান করছিল ছাত্রীরা।এ সময় তাদের অন্য বন্ধুরা ধুমপানের দৃশ্যটি ভিডিও করে রাখে। পরে গত ঈদুল ফিতরের আগে ওই ভিডিওটি ফেসবুকে ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে ভাইরাল হয়।ঈদ শেষে স্কুল খোলার পর গতকাল ওই চার শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে এনে মৌখিকভাবে স্কুল থেকে বহিষ্কার করা হয়। সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান বলেন ঘটনাটি রমজান ও ঈদের ছুটির মধ্যে হওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারিনি। স্কুল খোলার পর ওই চার শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মৌখিকভাবে বলে দেওয়া হয়েছে। তারা যেন স্কুলে আর না আসে। বিষয়টি শিক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT