1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

কালীগঞ্জে তিন দফা দাবি বাস্তবায়নে শিক্ষকদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি কর্মসূচি পালন

মোঃ মুক্তাদির হোসেন:স্টাফ রিপোর্টার
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তির প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে ২৩ দিন অতিবাহিত হলেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছেন।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১২৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে এমন দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, এস.এম নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জাকারিয়া, জামালপুর ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সফিক সাগর, একুতা-দিঘুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হাসান ঝিনুক, রাথুরা ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তারিকুল ইসলাম, বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শান্তা মনি, সবুর আশরাফী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাওন হায়দার, বড়গাঁও দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকরাম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে এবং মেধাবীদের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে হবে। অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রæতি মোতাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ১০ নভেম্বর জারিকৃত প্রেস বিজ্ঞপ্তি দ্রæত বাস্তবায়ন করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আপাতত ১১ তম গ্রেড প্রদান। উচ্চতর গ্রেড সংক্রান্ত সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান করতে হবে।
পরে শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম রহমান বলেন, প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি পেয়েছি। স্মারকলিপিটি যথাযথ কতৃপক্ষের নিটক পাঠানো হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT