1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু

আজ বাংলাদেশে দেখা যাবে পূর্ণ চন্দ্রগ্রহণ

জনগণের বাণী ডেস্ক:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

সূর্যের আলোয় আলোকিত হয় চন্দ্র। সূর্যের আলো চন্দ্রের উপর পড়ে প্রতিফলিত হলে চন্দ্রকে আলোকিত দেখায়। প্রাকৃতিক নিয়মে সূর্য, পৃথিবী এবং চন্দ্র এক সরলরেখায় অবস্থান করলে পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়ে এবং সংগঠিত হয় চন্দ্রগ্রহণ। পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটবে আজ মঙ্গলবার (৮ নভেম্বর)। মঙ্গলবার এই পূর্ণ চন্দ্রগ্রহণটি ঘটবে বিকাল চারটা ১৬ মিনিট ১৮ সেকেন্ডে। আবহাওয়া ভালো থাকলে কিংবা আকাশ পরিষ্কার থাকলে এই দৃশ্য দেখা যাবে বাংলাদেশ থেকে।রাজধানীসহ বাংলাদেশের সকল বিভাগীয় শহরগুলোতে মঙ্গলবার এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। যা শুরু হবে বিকাল ৫ টা ৫ মিনিটে এবং শেষ হবে রাত ৮ টা ২ মিনিট ৪৮ সেকেন্ডে।মঙ্গলবার এই পূর্ণ চন্দ্রগ্রহণটি শুরু হবে বিকাল ৪:১৬ মিনিট ১৮ সেকেন্ড। চন্দ্রগ্রহণটির গতিপথ হবে যুক্তরাজ্যের হাওয়ায় দ্বীপের অশান ভিউ থেকে উত্তর প্রশান্ত মহাসাগর পর্যন্ত। এবং কেন্দ্রীয় গ্রহণ হবে বিকাল ৪:৫৯ মিনিট ৬ সেকেন্ডে। চাঁদের নির্গমন ঘটবে ৫ টা ৪২ মিনিটে পূর্ণগ্রহণ থেকে।উল্লেখ্য, চাঁদ যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে তেমন পৃথিবীও সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এইভাবে একটা সময় চাঁদ, সূর্য, পৃথিবী ঘুরতে ঘুরতে এক সরলরেখায় আসে। যখন এই সরলরেখায় পৃথিবী, চাঁদ ও সূর্যের মধ্যে আসে, তখন পৃথিবীর ছায়ার জন্য চাঁদে সূর্যের আলো পৌঁছায় না, ফলে চাঁদকে তখন কিছু সময়ের জন্য দেখা যায় না। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের কোন দর্শকের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। তখন একে সংক্ষেপে চন্দ্রগ্রহণ বলে। এই সময় পৃথিবী, সূর্যকে আংশিক ঢেকে নিলে পৃথিবীর জন্য চাঁদকে আংশিক দেখা যায় না একে আংশিক চন্দ্রগ্রহণ বলে। আর পৃথিবী সূর্যকে পুরোপুরি ঢেকে নিলে পৃথিবীর জন্য চাঁদকে পুরোপুরি দেখা যায় না তখন পূর্ণ চন্দ্রগ্রহণ হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT