1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

পলাশে শহীদদের স্মরণে ছাত্রদলের স্মরণসভা

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

জুলাই-আগষ্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহীদের স্মরণে স্মরণসভা করেছে নরসিংদীর পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা ছাত্রদল।

বৃহস্পতিবার ( ১৭ জুলাই ) বিকালে উপজেলার চরসিন্দুর ইউনিয়নে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে এই স্মরণ সভা পালন করে সংগঠণটি।

পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলের সভাপতিত্বে ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ সভাপতি আওলাদ হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পলাশ থানা শ্রমিক দলের সভাপতি আল আমিন ভূইয়া, ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, যুগ্ম আহ্বায়ক সাফিকুল ইসলাম, মিয়া মোহাম্মদ সজীব ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা সাম্প্রতিক সময়ে সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মব সৃষ্টির মাধ্যমে বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞ ও লুটপাটের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং স্মরণ সভায় শক্তিতে রুপান্তরিত করে আগামীতে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
একই সাথে যেকোনো পরিস্থিতে সজাগ থেকে প্রয়োজনীয় ভূমিকা রাখতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ প্রদান করেন তাঁরা।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT