1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

পলাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই স্মৃতি স্তম্ভ নির্মাণ

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নরসিংদীর পলাশ উপজেলার উদ্যোগে জুলাই স্মৃতি স্তম্ভ নির্মিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে নির্মিত এই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করা হয়।

এ সময় ২০২৪ এর জুলাই এর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পলাশ উপজেলার মোঃ শোয়েব, সাইমুন রসুল শান্ত, সামিউর মাহি, জাহিন মোল্লা প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ নিহাদ, জুনায়েদ হোসেন, জারিফ মোল্লা, রেজাউল হাসান, মুগ্ধ ও রাকিবুল সরকার সহ অন্যান্য শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, আজ পলাশে নির্মিত হয়েছে জুলাই স্তম্ভ। গত বছর এই দিনে পলাশে প্রথম আওয়ামীলীগের কর্তৃক ছাত্রহত্যার বিরুদ্ধে একটি মিছিল আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা। কিম্তু এ ঘটনায় নানা রকম হুমকি ধামকির সমুক্ষীন হয়েছে অধিকাংশ শিক্ষার্থীরা। তাই এই দিনকে স্বরণীয় রাখতে জুলাই শহীদদের স্মরণে উপজেলা অফিস প্রাঙ্গণে জুলাই স্তম্ভ নির্মান করা হয়েছে।

এই স্তম্ভ ফুটে উঠেছে বীর শহীদ আবু সাঈদ, ওয়াসিম , মুগ্ধ ,এবং পলাশের তাহমিদ ইমন সহ জুলাইয়ের স্মৃতি।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT