1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

নরসিংদীর পলাশে মনি চক্রবর্তী (৪০) নামে এক মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল সোমাবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। নিহত মনি চক্রবর্তী শিবপুর উপজেলার উত্তর সাধারচর গ্রামের মদন চক্রবর্তীর ছেলে। তিনি চরসিন্দুর বাজারে মুদি মালামাল বিক্রেতা ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গতকাল রাত ৯ টার দিকে মনি চক্রবর্তী চরসিন্দুর বাজারে তার মুদি দোকান বন্ধ করে সুলতানপুর গ্রামে নিজ বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার কাধে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার মনি চক্রবর্তীকে মৃত ঘোষণা করে।

পলাশ থানা অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। হত্যার রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT