1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান

সাংবাদিক হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে পলাশে মানববন্ধন

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

বাগেরহাটে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করে পলাশ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে পলাশ উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা এ সময় বলেন, একজন পেশাদার সাংবাদিককে দিনের আলোয় এভাবে নৃশংসভাবে হত্যা সাংবাদিক সমাজের জন্য চরম অশনি সংকেত। তারা বলেন, “সাংবাদিক হায়াত উদ্দিনের রক্ত বৃথা যেতে পারে না। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”

জাতীয় দৈনিক ভোরের চেতনা-এর জেলা প্রতিনিধি মোঃ কামাল হোসেন বলেন, “আমাদের সহকর্মী হায়াত উদ্দিনকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা শুধু একটি হত্যাকাণ্ড নয়—এটি সাংবাদিক সমাজের ওপর বর্বর আঘাত। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দায়িত্ব পালন করেন। অথচ বারবার তারা হামলা, মামলা ও হত্যার শিকার হচ্ছেন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের সুরক্ষায় একটি পৃথক “সাংবাদিক সুরক্ষা আইন” দ্রুত পাস করার জন্য সরকারকে আহ্বান জানান তারা।

মানববন্ধনে পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা হায়াত উদ্দিনের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT