1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির

পলাশে পঙ্গু যুবককে মালামালসহ দোকান করে দিলো ‘আমরা দুর্বার সংগঠন’

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

মানবিক উদ্যোগের অংশ হিসেবে নরসিংদীর পলাশে আশাবুদ্দিন নামে এক পঙ্গু যুবককে মালামালসহ একটি দোকান করে দিয়েছে সামাজিক সংগঠন আমরা দুর্বার।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া গ্রামের মূল সড়কের পাশে এ দোকানটি বুঝিয়ে দেওয়া হয়।

পরে দোকানের সামনে পঙ্গু আশাবদ্দিনের সুস্থতা ও ব্যবসায়ীক সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। বিশেষ করে পঙ্গু আশাবুদ্দিনকে মিষ্টি মুখ করায় সংগ্রঠনটির নেতৃবৃন্দ ও উপদেষ্টাগণ।

আশাবুদ্দিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, আমরা দুর্বার সংগঠনের যারা দেশ ও প্রবাস থেকে আমাকে এ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা রাখি, তারা সামনে দিনগুলোতে সমাজের অসহায় মানুষদের পাশে এভাবে দা়ঁড়াবে।

আমরা দুর্বার সংগঠনের সভাপতি রাজিব সরকার বলেন, ২০১৯ সালে একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় দুটি পা ভেঙে গিয়ে পঙ্গু হয়ে যায়। তিনি কারও কাছে হাত পাততে চান না, নিজে কিছু করতে চান। তার এই ইচ্ছাকে আমরা সম্মান জানাই। তার পাশে দাঁড়াতে স্থানীয়দের পাশাপাশি প্রবাসের ভাইয়েরাসহ আমাদের সংগঠনের উপদেষ্টারা আর্থিকভাবে সহযোগী করেছেন। অবশেষে আমরা সবাই মালামালসহ একটি দোকান বুঝিয়ে দিয়েছি। আশাবুদ্দিন যেন এই দোকানে ব্যবসা পরিচালনা করে সামনের দিনগুলো ভালো থাকতে পারে সেজন্য সবার দোয়া চাই। আমাদের এ ধরণের মানবিককাজ গুলো সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।

আমরা দুর্বার সংগঠনের উপদেষ্টা মাহবুব আলম প্রিন্স জানান, শাহাবুদ্দিনের পাশে দাঁড়াতে পেরে খুব ভাল লাগলো। এ সংগঠনের সবাই অনেক পরিশ্রম করেছে এই মহৎ কাজটি সম্পন্ন করার জন্য। প্রবাসেও থেকেও অনেকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদেরও ধন্যবাদ জানাচ্ছি।

সংগঠনের আরেক উপদেষ্টা মো: হানিফ মিয়া জানান,
সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষদের স্বাবলম্বী করে তুলতে এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম সমাজে মানবিকতা ও সহমর্মিতা আরও বৃদ্ধি করবে। দোকানটি চালুর মধ্য দিয়ে আশাবুদ্দিন স্বনির্ভর হয়ে উঠবেন এবং নিজের পরিবারের দায়িত্ব আরও ভালোভাবে পালন করবেন বলে আশা রাখি।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT