1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

পলাশে অবৈধ বালু উত্তোলন ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ সোমবার, ৪ আগস্ট, ২০২৫

নরসিংদীর পলাশের ডাংগায় অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমি ধ্বংস এবং ব্যক্তিগত জমি দখল করে বালু ভরাটের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার (২ আগস্ট) দুপুরে ডাংগা বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর অভিযোগ, ডাংগা বাজার এলাকায় অবস্থিত কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরি নামে একটি প্রতিষ্ঠান নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। যার ফলে, কৃষকদের তিন ফসলি জমি ধ্বংস হচ্ছে নিয়মিত।

এ ছাড়া, নদী থেকে উত্তোলন করা বালু দ্বারা ভরাট করা হচ্ছে স্থানীয়দের জমি। প্রতিবাদ করতে গেলেই হামলা-মামলার হুমকিতে পড়তে হচ্ছে জনসাধারণকে। জমি ভরাটে প্রশাসনিক বাধা থাকলেও কর্তৃপক্ষ সেটির তোয়াক্কা করছে না বলেও অভিযোগ এলাকাবাসীর। অভিযুক্ত প্রতিষ্ঠানের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক ভুক্তভোগী ও এলাকাবাসী অংশ নেন। সবাই এ বিষয়ে ন্যায়বিচারের দাবি করেন।

মানববন্ধনে তোফাজ্জল খন্দকার নামে এক ভুক্তভোগী বলেন, ‘নিয়মিত নদী থেকে বালু উত্তোলনের ফলে নদীপাড় ঘেঁষা ফসলি জমিগুলো হুমকির মুখে। এ ছাড়া, উত্তোলন করা বালু ফেলে আমার একটি জমি ভরাট করে ফেলেছে। ওরা আমার সঙ্গে কোনও পরামর্শ বা অনুমতি না করেই এই কাজ করেছে। যারা বালু ভরাট করছে তারা কোনও ফায়সালায় আসছেন না। এই জমি হাতছাড়া হলে আমার পথে নামতে হবে।’

মো. কামরুজ্জামান নামে আরেক জন বলেন, ‘প্রশাসন দিয়ে ১৪৫ ধারা জারি করানোর পরেও তারা অন্যের জমি ভরাট করছে জোর করে, বালু উত্তোলন করছে। আমরা প্রতিবাদ করতে গেলে চাঁদাবাজির মামলার হুমকি দেয়। এ থেকে এলাকাবাসী পরিত্রাণ চায়, আমরা মুক্তি চাই।’

অবৈধভাবে বালু উত্তোলন এবং জমি ভরাটের বিষয়ে জানতে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবক্কর সিদ্দিকীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT