1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে

পলাশে দুইভাই খুন,র‍্যাবের জালে আত্মগোপনে থাকা তিন আসামি

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

নরসিংদীর পলাশে পূর্ববিরোধের জেরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় দুই ভাইকে। ঘটনার পর আত্মগোপনে থাকা পলাতক তিন আসামিকে রাজবাড়ী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-১১ এর সিপিএসসি নরসিংদী ক্যাম্প এবং র‍্যাব-১০ এর ফরিদপুর ইউনিটের যৌথ অভিযানে শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে রাজবাড়ী সদর থানার শানদিআরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তিনজন হলেন- বাদল (৪৫) ও সিফাত (২০), পিতা- লাল মিয়া এবং ওয়াহেদ আলী (৬০), পিতা- আমীর আলী। তিনজনই পলাশ উপজেলার ভাগদী গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, গত ৩১ মার্চ ভোরে ভাগদী এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে মারধরের সময় প্রতিবাদ করে রাকিব (২৫) নামের এক যুবক। এতে ক্ষিপ্ত হয়ে সেদিন সন্ধ্যায় রাকিব, তার বাবা এবং ছোট ভাই শাকিব (২০) ঘটনাস্থলে গেলে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আসামিরা।

হামলায় রাকিবের কোমরে বল্লমের আঘাতে এবং শাকিবের মাথায় চাপাতির কোপে গুরুতর জখম হয়। হাসপাতালে নেওয়ার পর শাকিবকে মৃত ঘোষণা করা হয় এবং ঢাকা নেওয়ার পথে মারা যান রাকিবও।

পরদিন নিহতদের মা বাদী হয়ে পলাশ থানায় একটি হত্যা মামলা করেন। এরপর থেকে মামলার এজাহারভুক্ত আসামিরা পলাতক ছিলেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT