1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

নরসিংদীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ,আসামি নারায়ণ পাল গ্রেপ্তার

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
নরসিংদীর শিবপুর বাগাব ইউনিয়ন সোনাইমুড়ী টেকে চাঞ্চল্যকর ১২ বছরের মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ মামলার পলাতক আসামি নারায়ণ চন্দ্র পালকে কুমিল্লা থেকে গ্রেপ্তার র‍্যাব ১১।
গ্রেপ্তারের বিষয়টি শুক্রবার(১১ এপ্রিল)  সকালে সাংবাদিকদের নিশ্চিত করেন, নরসিংদীর সিপিএসসি কার্যালয়ের উপ পরিচালক মেজর ইবনে আলম।
তিনি জানান, বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব  প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ,জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার,চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন কংশনগর, পশ্চিম বাজার এলাকা থেকে, নরসিংদীর শিবপুরের ১২ বছরের কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নারায়ন পালকে গ্রেপ্তার করেন। ধর্ষনের পর হতে সে আত্বোগোপনে ছিলো, মামলা রুজু হওয়ার ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করেন র‍্যাব ১১।
উল্লেখ্য গত ৮ এপ্রিল নরসিংদীর শিবপুরের সোনাইমুড়ী এলাকায় আম কুড়াতে গিয়ে, ধর্ষিত হয় ১২ বছরের মাদ্রাসা পড়ুয়া এক কিশোরী। পরে ৯ এপ্রিল ধর্ষিতার বাবা বাদী হয়ে শিবপুর থানায় মামলা রুজু করেন। এ ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ১০ এপ্রিল রাতে ধর্ষণকারী নারায়ন চন্দ্র পালের বসত বাড়ি-ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT