1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা

পলাশে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ১৫ মার্চ, ২০২৫

নরসিংদীর পলাশে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে মো. মিহাদ ইসলাম (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আসাদ (১৭) নামে আরেক কিশোর।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে পলাশ উপজেলার ডাঙ্গা চরকা টেক্সটাইল ফ্যাক্টুরির পাশে শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে। নিহত মিহাদ মিরপুর ১১ এর পলাশ নগর (পল্লবী) এলাকার শাহজাহান বেপারীর ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বিকেলে ঢাকার মিরপুর থেকে মিহাদ ও আসাদসহ ৪ বন্ধু মিলে নরসিংদীর পলাশে ঘুরতে আসে। এ সময় তারা ডাঙ্গা ইউনিয়নের চরকা টেক্সটাইল ফ্যাক্টরির পাশে শীতলক্ষ্যা নদীতে গোসলে নামে।গোসলের একপর্যায়ে মিহাদ ও আসাদ গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে অপর দুই বন্ধু স্থানীয়দের খবর দেয়। পরে পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। অভিযানের এক ঘণ্টা পর মিহাদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে নিখোঁজ কিশোর আসাদের সন্ধান না পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথম দিনের অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস।

টঙ্গি ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার ইদ্দিস আলী বলেন, তাদের কেউই সাতার জানতো না। দুজন গভীর পানিতে চলে যাওয়ায় পানিতে ডুবে যায়। ১ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে কিশোর মিহাদের মরদেহ উদ্ধার করা হয়। অপর কিশোর আসাদের কোনো সন্ধান না পেয়ে প্রথম দিনের অভিযান সমাপ্ত করা হয়। শনিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান করা হবে।

পলাশ থানার ওসি মো. মনির হোসেন বলেন, চার বন্ধুই ঢাকা থেকে ঘুরতে এসেছিল। সাতার না জানায় এমন মৃত্যুর ঘটনা ঘটে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT