1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

পলাশে ‘সিজেডএম’ এর সাড়ে ৬৪ লাখ টাকার চেক পেলেন ২৭০ পরিবার

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

নাজমুল হক মণি: দারিদ্র্য বিমোচন ও মানব উন্নয়নের লক্ষ্যে নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের সান্তানপাড়া জীবিকা উন্নয়ন কেন্দ্রের ২৭০পরিবারকে যাকাত তহবিল থেকে সাড়ে ৬৪ লাখ টাকার চেক হস্তান্তর করেছে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজিডএম)।

এ উপলক্ষে আজ বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় যাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীবিকা উন্নয়ন কেন্দ্র সান্তানপাড়া নরসিংদী প্রকল্পের প্রতিষ্ঠাতা ডোনার ড. ইঞ্জিনিয়ার মো: কামরুজ্জামান।

আরও বক্তব্য রাখেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর জিএম ড. মো: আব্দুল মান্নান (জীবিকা উন্নয়ন), এজিএম এনামুল (জীবিকা উন্নয়ন), হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স কর্নেল অব. জাকারিয়া হোসেন, হেড অব অপারেশন কাজী আহমদ ফারুক, এরিয়া ম্যানেজার মো: রিয়াজুল ইসলাম ও জীবিকা সান্তানপাড়ার প্রকল্প সমন্বয়কারী মো: ফখরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ২৭০ পরিবারের মাঝে সাড়ে ৬৪ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT