1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান

পলাশে সড়কের নকশা পরিবর্তনের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

নাজমুল হক মণি: নরসিংদীর ডাঙ্গা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের ভূমি অধিগ্রহণ নকশার পরির্বতনের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঘোড়াশাল পৌরসভার ঘাঘড়া এলাকায় এই মানববন্ধন করা হয়। বসত বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ও বন্যা নিয়ন্ত্রণ সুইচ গেইট রক্ষার্থে এ মানববন্ধন করা হয়। এতে ক্ষতিগ্রস্থ অর্ধশত গ্রামবাসী অংশ নেয়।

এ সময় এলাকারবাসীর পক্ষে বক্তব্য রাখেন, ঘোড়াশাল পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফরহাদ হোসেন, জাতীয় পার্টির পলাশ শাখার আহবায়ক জাকির হোসেন মৃধা।

মানববন্ধনে বক্তারা বলেন, ডাংগা বাজার থেকে ঘোড়াশাল পর্যন্ত সড়ক প্রশস্থকরণের জন্য জমি অধিগ্রহণে ঘাঘড়া মৌজার পূবালী বাজার থেকে ঘোড়াশাল বাজার পর্যন্ত একাধিক বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয় রয়েছে। এই স্থান দিয়ে সড়ক নির্মাণ হলে এলাকার ব্যাপক ক্ষতি সাধন হবে। বসত বাড়িসহ ধর্মীয় উপাসনালয় রক্ষার্থে অধিগ্রহনের নকশা পরিবর্তন করে অন্য স্থান নির্ধারণ করে সড়ক নির্মানের আহবান জানান এলাকাবাসী। এদিকে নকশা পরিবর্তনের দাবিতে ইতিমধ্যে জেলা প্রশাসক ও সড়ক বিভাগ বরাবরে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT