1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে

টঙ্গীতে ফার্মাসিটিক্যাল গুদামে আগুন।

মোঃনুরুজ্জামান শেখ:গাজীপুর মহানগর
  • প্রকাশিতঃ রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

গাজীপুরের টঙ্গীতে এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার দুপুরে স্কুইব রোডের কারখানায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে টঙ্গী ও উত্তরা দমকল বাহিনীর ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কারখানার গুদামের উত্তরপাশ এবং ন্যাশনাল পলিমার কারখানা দক্ষিণ বাউন্ডারি সংলগ্ন এলাকা থেকে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। প্রথমে কারখানার নিজস্ব দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে টঙ্গী দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর ৪টি ইউনিট ও উত্তরা দমকল বাহিনীর ২টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কারখানার সিকিউরিটি ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, আমাদের গুদামে গাড়ি পার্কিং করে রাখা হয়। এছাড়াও গুদামের উত্তরপাশে কিছু ওষুধ তৈরির কাঁচামাল রাখা হয়েছিল।

টঙ্গী দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। ডাম্পিংয়ের কাজ চলছে। তবে তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT