1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু

নরসিংদীতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩

নরসিংদীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ঘোড়াশাল পৌরসভার লেবুপাড়া শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পলাশ উপজেলা শাখার আহবায়ক এ্যাড. ঝুটন দত্তের সভাপতিত্বে ও উপজেলা শাখার সদস্য সচিব কিরণ চন্দ্র বর্মনের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ অহিভূষন চক্রবর্তী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. তাপস পাল।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সাহা।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাপ্পা দীপ্ত বসু,নরসিংদী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের সহ সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী প্রমুখ।

সম্মেলনে সর্বস্মতিক্রমে কুমুদ রঞ্জন দেবনাথকে সভাপতি ও সজীব কুমার নন্দীকে সাধারন সম্পাদক করে পলাশ উপজেলা শাখার এবং সুদেব রায়কে সভাপতি ও সুমন চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করে ঘোড়াশাল পৌরসভা শাখার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কমিটি ঘোষনা করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT