1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান

নরসিংদীতে মোটরসাইকেল, ইজিবাইক ও বাইসাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে নিহত ২

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

নরসিংদী শহরে মোটরসাইকেল, ইজিবাইক ও বাইসাইকেল এর ত্রি-মুখী সংঘর্ষে মোটরসাইকেল এর দুই আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের নরসিংদী-সাহেপ্রতাব সড়কের শালিধা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-সাহেপ্রতাব এলাকার কামাল হোসেন ছেলে মো: বিপ্লব (১৮) ও একই এলাকার স্বপন মৃধার ছেলে মো: দ্বীপ (১৮)।নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সাহেপ্রতাপ মোড় থেকে বেপরোয়া গতিতে নরসিংদী শহরের বাসস্ট্যান্ড এলাকার দিকে যাচ্ছিলো মোটরসাইকেল এর তিন আরোহী। মোটরসাইকেলটি শালিধা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেল ও ইজিবাইক এর ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় মোটরসাইকেল এর তিন আরোহীর মধ্যে দুইজনকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লামিম (১৮) নামে অপর আরোহীকে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে ও বাইসাইকেল আরোহী নাজিম উদ্দিন (২২)কে সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT