1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

নরসিংদীর পলাশে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্যের কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলার ডাংগা ইউনিয়নের হাসানহাটা দেবালে ইউনিয়ন যুবদলের উদ্যোগে যুবদলের কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনিরউজ্জামান মনিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ নেছার আহমেদ খান।

এসময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বখতিয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আলামিন মিয়া, যুবদল নেতা হারুন অর রশীদ, ডাংগা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ এমরান হোসেন,যুগ্ম সম্পাদক আব্দুল গাফফার,ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন সহ স্হানীয় যুবদলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্যের কামনা ও নরসিংদী-২ (পলাশ) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির স্হায়ী কমিটির সদস্য ও ড. আব্দুল মঈন খান সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT