1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান নরসিংদীর পাচঁদোনায় দুর্বৃত্তদের হামলায় ক্র্যাবের ১০ সাংবাদিক আহত নরসিংদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী পলাতক, হত্যার অভিযোগ স্বজনদের নরসিংদী-২ (পলাশ) আসনে প্রচারণায় ব্যস্ত ড. মঈন খান পলাশে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত গণভোটের প্রচারণায় পলাশে ভোটের গাড়ি ধানের শীষে ভোট দিলে,এলাকার উন্নয়ন হবে-মাসুম নরসিংদীর পলাশে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় শতভাগ উৎপাদন শুরু

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ১৪ জুলাই, ২০২৪

উদ্বোধনের নয় মাসের মাথায় নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় শতভাগ উৎপাদন শুরু হয়েছে।

শনিবার (১৩ জুলাই) দুপুরে কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

শিল্পমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে গ্যাস সংকট নেই এবং কারখানাটি শতভাগ উৎপাদনে রয়েছে৷ গ্যাসের পর্যাপ্ত সরবরাহ পেলে একটানা শতভাগ উৎপাদন সম্ভব। এ ছাড়া ভোলা এবং আশুগঞ্জে আরও দুটি সার কারখানা চালু করার পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী। সৌদি আরবেও একটি সার কারখানা চালু করার পরিকল্পনা হচ্ছে৷ দেশে সারের কোনও ঘাটতি হবে না, কৃষকরা পর্যাপ্ত সার পাবেন৷ ঘোড়শাল পলাশ ইউরিয়া সার কারখানা টানা শতভাগ উৎপাদনে থাকতে পারলে সার আমদানি নির্ভরতা কমবে।’

এর আগে, গত বছরের ১২ নভেম্বর সার কারখানাটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর গ্যাস সংকটসহ নানাবিধ কারিগরি জটিলতায় শতভাগ উৎপাদনে যেতে পারেনি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইউরিয়া সার কারখানাটি। কর্তৃপক্ষ বলছে, সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত উৎপাদন করা গেছে এতদিন। শতভাগ উৎপাদনে বর্তমানে দৈনিক ২৮শ মেট্রিক টন এবং বছরে ১০ লাখ মেট্রিক টন সার পাওয়া যাবে৷

এ সময় শিল্পসচিব জাকিয়া সুলতানা, নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ,নরসিংদীর সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য ড. ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজী, ফার্টিলাইজার প্রকল্পের পরিচালক সাইদুর রহমান, ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষারসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT