1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

ঝিকরগাছায় পেন ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বুধবার, ১৯ জুলাই, ২০২৩

যশোরের ঝিকরগাছায় পেন ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার গদখালী ইউনিয়নের বামনয়ালী ঈদগাহপাড়ায় অবস্থিত শিশু শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল চাইল্ড একাডেমীর কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণসহ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় প্রঙ্গণে কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও শিক্ষার মান উন্নয়নের উপর আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণসহ ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, স্বপ্নলোকের পাঠশালার প্রধান শিক্ষক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেঘনা ইমদাদ। তিনি শ্রেণি কার্যক্রম সহ সার্বিক বিষয় পরিদর্শন করে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন পেন ফাউন্ডেশন পরিচালিত স্বপ্নলোকের পাঠশালার সহকারী শিক্ষক রুমি খাতুন, স্বেচ্ছাসেবক তুষার কুমার, কুসুম এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ। উল্লেখ্য শিক্ষার্থীদের মাঝে হোয়াইটবোর্ড, ওজন মাপক যন্ত্র, ফটবল ও ব্যাটমিন্টন খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT