1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু

নরসিংদীর পাঁচদোনা ইউনিয়ন যুবদল ও অনিকের বন্ধু মহলের উদ্যোগে ইফতার দোয়া মাহফিল

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়ন যুবদল ও ভাটপাড়া নগেশ চন্দ্র গুপ্ত উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরিক্ষার্থী মরহুম অনিক হাসানের বন্ধু মহলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে উপজেলার ভাটপাড়া নগেশ চন্দ্র গুপ্ত উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পাঁচদোনা ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবুল কালাম গাজীর সভাপতিত্বে ও ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নগেশ চন্দ্র গুপ্ত উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ অরেছ সরকার, সহকারী শিক্ষক মো: ময়নল হক, সহকারী শিক্ষক মো: মাসুদ মিয়া,পলাশ উপজেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান ইমন ও এই বিদ্যালয়ের শিক্ষার্থী মরহুম অনিক হাসানের বন্ধু মহলসহ স্হানীয় বিএনপির নেতাকর্মী।

অনুষ্ঠানে মরহুম অনিক হাসান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের পিতা সাবেক খাদ্য মন্ত্রী মরহুম আবদুল মোমেন খান ও মাতা মরহুম খোশেদা বানুর আত্মার মাগফিরাত কামনা ও দেশ এবং দেশের মানুষের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইসলামী সংগঠন কলরবের মাওলানা আবু রায়হান।

উল্লেখ: অনিক হাসান ভাটপাড়া নগেশ চন্দ্র গুপ্ত উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরিক্ষার্থী ছিল। সে গত (৫ ফেব্রুয়ারি ২০২৫) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নিহত হন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT