1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

বাংলাদেশ যেন পাচারকারীদের স্বর্গরাজ্য-জি এম কাদের

জনগণের বাণী ডেস্ক:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ মে, ২০২২

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, বাংলাদেশ যেন পাচারকারীদের স্বর্গরাজ্য। একটি চক্র অবৈধভাবে অর্থ আয় করে আবার অবৈধভাবে বিদেশে পাচার করছে।সোমবার (১৬ মে) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।বছরে গড়ে দেশ থেকে ৬৪ হাজার কোটি টাকা পাচার হচ্ছে- গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টেগ্রিটির সর্বশেষ এ প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশ থেকে পাচার হয়েছে তিন লাখ ২০ হাজার কোটি টাকা। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যে ২০০৯ থেকে ২০১৫ সাল (২০১৪ সাল বাদে) ছয় বছরে পাচার হয়েছে প্রায় সাড়ে চার লাখ কোটি টাকা পাচার হয়েছে। ২০১৫ সালেই পাচার হয়েছে এক লাখ কোটি টাকার বেশি।জাপা চেয়ারম্যান আরও বলেন, দেশের মানুষ জানতে চাচ্ছে, কীভাবে দায়িত্বশীলদের চোখ ফাঁকি দিয়ে দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে। দেশের মানুষ জানতে চায় কারা দেশের টাকা পাচারে সহযোগিতা করছে। সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে অনীহা আছে কিনা তাও খতিয়ে দেখার আহ্বান জানাই।জি এম কাদের বলেন, কারা দেশের টাকা বিদেশে পাচার করছে তাদের তালিকা প্রকাশ করতে হবে। দেশের মানুষ পাচারকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চায়।বিবৃতিতে তিনি আরও বলেন, দেশের টাকা পাচারকারী ও পাচারে সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান করতে হবে। পাচারকারীদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করতে না পারলে, কখনোই পাচার রোধ করা সম্ভব হবে না।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT