1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

মিরাজুলের হ্যাটট্রিকে মালদ্বীপকে ৪ – ১ গোলে হারাল বাংলাদেশ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ দল। টানা দুই জয়ের পর আজ তৃতীয় ম্যাচেও জিতেছে দলটি। মালদ্বীপকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে চার গোলের মধ্যে তিনটিই করেছেন মিরাজুল।অন্য গোলটি করেছেন রফিকুল ইসলাম।এই মিরাজুলের গোলেই বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কা হেরেছিল। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে গোল পাননি তিনি। আজ তৃতীয় ম্যাচে আবার জ্বলে ওঠেন মিরাজুল। ম্যাচের ১৮ মিনিটে তার গোলে বাংলাদেশ এগিয়ে যায়। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৩১ মিনিটে রফিকুল গোল করেন। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট তিনেক আগে মিরাজুল নিজের হ্যাটট্রিক ও দলের চতুর্থ গোল করেন। এই ম্যাচ জেতায় তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত হওয়ার পথে বাংলাদেশ। বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে ২ আগস্ট।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT