1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

জমে উঠেছে ঘোড়াশাল পৌর বাণিজ্য মেলা

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ১৬ জুলাই, ২০২২

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পৌর অডিটোরিয়ামে সিলেট,সুনামগঞ্জ, কুড়িগ্রাম সহ বন্যার্তদের সাহায্যার্থে মাস ব্যাপী শুরু হয়েছে পৌর বাণিজ্য মেলা।

প্রতি সপ্তাহে টিকেটের কুপনের ড্র অনুষ্ঠিত হয়। বুধবার লটারিতে মোটরসাইকেল পাওয়ার পর আরো বেশি জমে উঠেছে পৌর বাণিজ্য মেলা। মেলায় বিনোদনের জন্য বিভিন্ন রাইড রয়েছে যেমন,নাগরদোলা, নৌকা, ভূতের বাড়ি, ট্রেন, ঘোড়া চত্বরে বেড়ানো সহ ইত্যাদি। এছাড়াও বিভিন্ন কেনাকাটার জন্য বিভিন্ন ষ্টল রয়েছে যেমন,বাহারি ধরনের কসমেটিকের ষ্টল,কাপড়ের ষ্টল,খেলনার ষ্টল,শো-পিছের ষ্টল ইত্যাদি।

মেলায় রয়েছে বিভিন্ন ফাস্টফুট খাবারের দোকান।গাজীপুরের জামালপুর থেকে আসা রাবেয়া আক্তার নামে এক দর্শনার্থী জানান, ঈদের সময়ে আশে পাশে বিনোদন কেন্দ্র না থাকায় বাচ্চাকে নিয়ে মেলায় এসেছি, খুব ভালো লেগেছে মেলার পরিবেশ খুব সুন্দর ও জিনিস পত্রের দামও কম। পলাশ থেকে আসা রিপন নামের এক দর্শনার্থী জানান পরিবার নিয়ে মেলায় ঘুরতে এসেছি, কেনাকাটা করলাম ও বাচ্চাদের বিভিন্ন রাইড শেয়ারিং করলাম,মেলায় এসে খুব ভালো লেগেছে, প্রতি বছর এরকম পৌর বাণিজ্য মেলার আয়োজন করার জন্য কতৃপক্ষের কাছে আহবান করেন।

ঘোড়াশাল পৌর এলাকার অনেক দর্শনার্থী মেলা এরকম শীতলক্ষ্যা নদীর পাড়ে পৌর অডিটোরিয়ামে প্রতি বছর পৌর বাণিজ্য মেলার আয়োজন করার জন্য মেলা কতৃপক্ষের কাছে আহবান জানান। পৌর বাণিজ্য মেলার ষ্টলগুলোর সাথে কথা জানাযায়, মেলায় বিক্রি ভালো।

পৌর বাণিজ্য মেলার পরিচালক আতিকুর রহমান জানান ঈদে দর্শনার্থীদের প্রচুর ভীড়। এদিকে মেলা কতৃপক্ষের সাথে কথা বলে জানান,আমরা ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলায় বন্যা হওয়ায়, আমরা তাদের সাহায্যার্থে পৌর বাণিজ্য মেলার আয়োজন করেছি এবং সবাইকে মেলায় আসার জন্য মানবিক সহায়তায় শরিক হওয়ার জন্য আহবান জানান।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT