1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সম্পত্তির জন্য সৌদি প্রবাসীর লাশ দাফনে বাধা স্ত্রী-সন্তানের’ পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান

বেগম রোকেয়া দিবসে পলাশের শাহানা পারভীন ‘সর্বশ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

সমাজ উন্নয়ন ও নারীর অধিকার প্রতিষ্ঠায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে নরসিংদীর পলাশ উপজেলার সর্বশ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হয়েছেন শাহানা পারভীন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুবক্কর সিদ্দিকী শাহানা পারভীনের হাতে সম্মাননা সনদ তুলে দেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা কবিতা ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আলম সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান, সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুম ভূইয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আহসান উল্লাহসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন পেশার সুধীজন।

সম্মাননা প্রাপ্ত শাহানা পারভীন নরসিংদী জেলার পলাশ উপজেলার গড়পাড়া এলাকার মোঃ জয়নাল আবেদীন ও মনোয়ারা বেগমের কন্যা। ঘোড়াশাল পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ঘোড়াশাল পৌর মহিলা দলের সভাপতি। তিনি দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া নারীদের আর্থসামাজিক উন্নয়ন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক সচেতনতা সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে আসছেন। সমাজে তার ইতিবাচক ভূমিকা বিশেষভাবে বিবেচনায় এনে তাকে এ মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। অদম্য নারীরা সমাজ পরিবর্তনের অগ্রদূত। তাদের সাফল্য অন্য নারীদের অনুপ্রাণিত করবে সামনে এগিয়ে যেতে।” সংবর্ধিত শাহানা পারভীন তার অভিজ্ঞতা ও সংগ্রামের গল্প শেয়ার করে ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সাহস ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ শাহানা পারভীনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT