1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান

পলাশের ডাংগায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ১ নভেম্বর, ২০২৫

নরসিংদীর পলাশের ডাংগায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৬নং ওয়ার্ড কাজিরচরে ডাংগা ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের পক্ষে নির্বাচনী প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাংগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাংগা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কিরণ মিয়া।

এসময় বক্তরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের পক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শুকুর আলী সরদারের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন ডাংগা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা, ডাংগা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ জাফর ভূইয়া,পলাশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান ভূইয়া, বিএনপি নেতা মজিবুর রহমান সহ স্হানীয় বিএনপি ও সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ।

অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিলেন ডাংগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হালিম মিয়া ও সাংগঠনিক সম্পাদক মোঃ স্বপন সরকার।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT