1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সম্পত্তির জন্য সৌদি প্রবাসীর লাশ দাফনে বাধা স্ত্রী-সন্তানের’ পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান

আ.লীগ নেতার বিরুদ্ধে কবরস্থানের জমি ও বসতভিটা দখলচেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

নরসিংদী জেলা পলাশ থানাধীন চরসিন্দুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন শেখ তার লোকজন নিয়ে প্রতিবেশী মোস্তফা শেখের পৈত্রিক সম্পত্তি কবরস্থান ও বসতভিটা জবরদখল করার চেষ্টা করে।

এ ব্যাপারে পলাশ থানায় অভিযোগ দায়ের করেন মোস্তফা শেখ। জানা যায়, চরসিন্দুর ইউনিয়ন মালিতা গ্রামের মৃত নাজিমুদ্দিন শেখ তার নিজস্ব সম্পত্তির ওয়ারিশ সন্তানেরা দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। এরই মধ্যে তার প্রতিবেশী মৃত সলিমুদ্দিন শেখের ছেলে আলাউদ্দিন শেখ গং এই সম্পত্তি নিজেদের বলে দাবি করে। দীর্ঘ মামলা মোকাদ্দমার পর কোর্টের রায় পায় মোস্তফা শেখ।  এরপরও আলাউদ্দিন শেখ গং এই সম্পত্তি নিজের বলে দাবি করে দখল করতে চায়। এ বিষয়ে মোস্তফা শেখের ভাতিজা মানিক বলেন, আজ থেকে ৩৫ বছর আগে এই সম্পত্তি নিয়ে আমার পিতা আলমাছ শেখের সাথে কথা কাটাকাটি একপর্যায়ে আলাউদ্দিন শেখ গংরা আমার বাবাকে খুন করে। এরপর অনেকদিন তারা নীরব থাকে। আওয়ামী লীগ সরকারের আমল থেকে আলাউদ্দিন শেখ আ.লীগের ক্ষমতা ব্যবহার করে এই সম্পত্তি দখল করার চেষ্টা করে আসছে। গত ১৪ সেপ্টেম্বর স্বয়ং আলাউদ্দিন শেখ গংরা পুনরায় আমাদের কবরস্থান ও পৈত্রিক সম্পত্তি দখল করতে আসে আবারও।

আমার চাচা মোস্তফা শেখ এ বিষয়ে মোবারক শেখ, পিতা মৃত নাজুমুদ্দিন শেখ ও শহিদ শেখ পিতা কফিল উদ্দিন শেখ, আলাউদ্দিন শেখ, পিতা মৃত ছলিম উদ্দিন শেখ, রাসেল শেখ (৩৭), পিতা, আলাউদ্দিন শেখ, তামিম শেখ পিতা আইজুদ্দিন শেখ, সর্ব সাং মালিতা, চরসিন্দুর, পলাশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে এলাকাবাসী বলেন, আমরা অনেক আগে থেকেই এই সম্পত্তি মোস্তফাদের বলে জানি। আলাউদ্দিন গংরা ঝগড়াটে লোক তারা মোস্তফার আপন বড় ভাইকে খুন করেছে। এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আলাউদ্দিনের বক্তব্য নিতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT