1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সম্পত্তির জন্য সৌদি প্রবাসীর লাশ দাফনে বাধা স্ত্রী-সন্তানের’ পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান

না ফেরার দেশে চলে গেলেন ছাত্রনেতা নাসিম

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ২০ জুলাই, ২০২৫

নরসিংদীর পলাশ উপজেলার সাবেক ছাত্রনেতা মনোয়ারুল ইসলাম নাসিম (৫৮) মারা গেছেন ( ইন্না- লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত ২:২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

মনোয়ারুল ইসলাম নাসিম ঘোড়াশালের উত্তর চরপাড়ার প্রয়াত ডাক্তার নজরুল ইসলামের ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কিডনিজনিত নানা জটিলতাতায় ভুগছিলেন মনোয়ারুল ইসলাম নাসিম। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে শনিবার দিবাগত রাত আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মনোয়ারুল ইসলাম নাসিমের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ পলাশ উপজেলার সর্বস্থরের মানুষে মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তারা শোক প্রকাশ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।

জানা যায়, মনোয়ারুল ইসলাম নাসিম ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলেন। জামালপুর ডিগ্রি কলেজের সাবেক জিএস, পলাশ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগের সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।

আওয়ামীলীগের শাসনামলে তিনি নিজ দলের নেতা কর্মীদের অন্যায় অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে সবসময় প্রতিবাদমুখর ছিলেন। এসব কারণে সবার প্রিয় হয়ে উঠেছিলেন মনোয়ারুল ইসলাম নাসিম। ২০১৫ সাল থেকে রাজনীতির সাথে যুক্ত না থাকলেও তিনি নিজ দলের অন্যায় অত্যাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে লড়াই প্রতিবাদ করে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT