1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

হরিদেবপুরে চাঞ্চল্যকর চোলাই মদের কারখানায় পুলিশের সহায়তায় স্থানীয়দের অভিযান, আটক ৬

  • প্রকাশিতঃ শনিবার, ৩ মে, ২০২৫

মোঃ ইব্রাহিম খন্দকার-কালীগঞ্জ( গাজীপুর) প্রতিনিধি //

চোলাই মদ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে স্থানিয় জনসাধারণ। গাজীপুরের কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুরে মুচি পট্টিতে এ অভিযান পরিচালনার সময় গর্ত করে মাটির নিচে লুকিয়ে রাখা মদের ড্রাম উদ্ধার করা হয়। এ সময় চোলাই মদ তৈরির সঙ্গে জড়িত ৬জনকে আটক করা হয়। পরে কারখানাটি গুড়িয়ে দেয় স্থানীয়রা।

গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হরিদেবপুরের মুচি পট্টিতে স্থানীয় বাসিন্দাদের নেতৃত্বে ও কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।মদ তৈরির সাথে জড়িত ও সেবনকারীসহ ৬ জনকে আটক করে কালীগঞ্জ থানায় হস্তান্তর করে স্থানীয়রা।

আটকৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর এলাকার বিকাশ রবি দাসের ছেলে শুভ রবিদাস, অর্জুন বাসকর এর ছেলে কানাই বাসকর ও নিমাই বাসকর, হিরালাল রবিদাস এর ছেলে নিমাই রবিদাস ও নরেশর রবিদাস এবং সুবাস রবিদাস এর ছেলে প্রান্ত রবিদাস।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন জানান, ‘হরিদেবপুর মুচি পট্টিতে স্থানীয় বাসিন্দাদের নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় হরিদেবপুর মুচি পট্টির মদ তৈরির কারখানায় অভিযান চালায়। এসময় মাটির নিচ থেকে মদের ড্রাম উদ্ধার করা হয়।’

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT